পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আমেনা বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। স্বজনেরা জানান, ঈদের ছুটিতে আমেনা তার মা-বাবার সঙ্গে ইটবাড়িয়া গ্রামে নানা আবদুস ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমেনা সম্ভবত হাত-পা ধোয়ার জন্য পুকুরঘাটে গিয়েছিল। এ সময় পা ফসকে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন পুকুরঘাটে গিয়ে আমেনাকে ভাসতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।