পুনর্মিলনী উৎসব

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১১তম পুনর্মিলনী উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। মির্জাপুর ক্যাডেট কলেজ চত্বরে আয়োজিত তিন দিনের এই উৎসবে আলোচনা সভা, আনন্দ আড্ডা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন।