জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে শিশু একাডেমী গতকাল বুধবার একাডেমীর মিলনায়তনে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। দিনাজপুর জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু রায়হান মিয়া।