টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৪তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে আলোচনা সভা হয়। সেখানে অন্যদের মধ্যে ইউএনও ইসরাত সাদমীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হজরত আলী মিঞা, দেওয়ান আবদুস সোবহান, আনোয়ার হোসেন, বিকাশ গোস্বামী, সহিদুর রহমান সিদ্দিকী ও প্রধান শিক্ষক সুলতান উদ্দিন বক্তব্য দেন। শেষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধাতালিকায় শীর্ষস্থান অধিকারী এবং সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।