ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গতকাল উপাচার্যের দপ্তরসংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষককেন্দ্রের পরিচালক এম এম মহীউজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রথম হন আইন বিভাগের ছাত্র খায়রুল ইসলাম, যৌথভাবে দ্বিতীয় হন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ছাত্র রাফি শামস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র রাগীব হাসান।