সংক্ষেপ

পুরস্কার বিতরণ

বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা ওয়াফ এই পুরস্কার বিতরণ করে। গতকাল এ এটি এম বহুমুখী, টিলাগাঁও এ এন, মাহতাব ছায়েরা, শরাফত আলী, হাজীপুর বালিকা, এ এটি এম বহুমুখী, হাজীপুর বালিকা, সুলতানপুর বালিকা, অগ্রণী, শ্রীপুর, কর্মধা, হায়দরগঞ্জ, এ এটি এম, উস্তওয়ার আলী বালিকা, পতনঊষার ও মাহতাব ছায়েরা উচ্চবিদ্যালয়কে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।