নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। এখানকার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৭০৪ জন ও নারী ৯ হাজার ৪৭৭ জন। তাই এবার নারী ভোটাররাই প্রার্থীদের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে অনেকে মনে করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা সজল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।