নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পুলিশ ৬৯টি গ্রামে মসজিদে মসজিদে প্রচারণা চালিয়ে ডাকাত ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর জানান, ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে গতকাল শুক্রবার পুলিশ জুমার নামাজের সময় ডাকাত-অধ্যুষিত উপজেলার ৬৯টি গ্রামের ৬৯টি মসজিদে একযোগে ডাকাত ধরিয়ে দেওয়ার জন্য জনসচেতনতামূলক প্রচারণা চালায় ও ডাকাত ধরিয়ে দেওয়ার জন্য আকর্ষণীয় অর্থ পুরস্কারের ঘোষণা দেয়। ঘোষণায় ওই গ্রামের তালিকাভুক্ত ও ফেরারি ডাকাতদের নাম ও ঠিকানা জানিয়ে দেওয়া হয় এবং মসজিদে ডাকাতদের নাম-ঠিকানাসংবলিত তালিকা টানিয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি