রাজধানীর রমনা থানার নিউ ইস্কাটন এলাকায় গতকাল বৃহস্পতিবার পুলিশের রিকুইজিশন করা বাসের ধাক্কায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা রিকশাচালক বলে জানা গেলেও পুলিশ তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে নিউ ইস্কাটনসংলগ্ন দিলু রোডের মোড়ে বাসটি দাঁড়িয়ে থাকা পাঁচ-ছয়টি রিকশাকে ধাক্কা দেয়। এতে বসে থাকা পাঁচজন রিকশাচালক সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়।