বগুড়ার ধুনট উপজেলার সদরপাড়া গ্রামের লুৎফুর রহমান তাঁর মাদকাসক্ত ছেলে লালচান বাবুকে গতকাল রোববার সকালে থানায় সোপর্দ করেছেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম হাফিজুর রহমান মাদক সেবনের দায়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। দুপুরে পুলিশ তাঁকে জেলা কারাগারে পাঠায়। ধুনট (বগুড়া) প্রতিনিধি