চট্টগ্রামের পটিয়ার কেলিশহর উত্তরভূর্ষি এলাকার ভট্টাচার্য দিঘি এলাকা থেকে মনজুর আলম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ ধরে জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি কার্তুজসহ একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) উদ্ধার করে। গত বৃহস্পতিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।