রাজধানীতে পুলিশ কর্মকর্তা সেজে চাঁদা নেওয়ার সময় সোহেল (২২) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে নগরের মহাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার সাফিউল সারোয়ার প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া সোহেল নিজেকে সাংসদ ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নগরে চাঁদাবাজি করে আসছিলেন। গতকাল তিনি একটি ডেভেলপার প্রতিষ্ঠানের পরিচালক ওবায়দুল ইসলামের কাছে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা চান।