গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হািজ জমির উদ্দিন হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে গতকাল শনিবার পোশাক বিতরণ করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব মো. মোহসীন এসব পোশাক দিয়েছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র সরকার বলেন, গতকাল স্কুলে নিয়মিত অ্যাসেম্বলি শেষে ৩৪ জন স্কাউট ও গার্লস ইন গাইডের মধ্যে এসব পোশাক বিতরণ করা হয়।