বিভিন্ন সময় উদ্ধার হওয়া ১০৭ কেজি গাঁজা পুড়িয়েছে ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে বিচারিক হাকিম খালেদা ইয়াসমীন ও মো. হাফিজ আল আসাদের উপস্থিতিতে এসব গাঁজা পোড়ানো হয়। এ সময় সেখানে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, গত ১০ জানুয়ারি মুশুলি গ্রাম থেকে ৯৬ কেজি গাঁজাসহ একটি ব্যক্তিগত গাড়ি আটক করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ১৩ ফেব্রুয়ারি নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইল হাইওয়ে থানার পুলিশ ১১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে। আজ এসব গাঁজা পোড়ানো হয়।