সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদসংলগ্ন জামে মসজিদের পুকুরে গতকাল মঙ্গলবার রুইজাতীয় ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।