রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর বদ্ধ জলমহালে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায় জানান, উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উন্মুক্ত জলাশয়, বিল, নার্সারি স্থাপন ও পোনা মাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় উজানচর বদ্ধ জলমহালে (মরা পদ্মা নদী) ৩০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি