গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আহমঞ্চদনগর এলাকায় এক নারী পোশাকশ্রমিকের গালে ছুরিকাঘাত করার অভিযোগে গতকাল সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বালিয়া গ্রামের সাইফুল ইসলাম ও ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুমনীঘাটা গ্রামের মো. বাবু।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই আজহারুল ইসলাম জানান, গত রোববার ওই নারীর চাচা বাদী হয়ে সাইফুল ও বাবুসহ তিন-চারজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন। পুলিশ সকালে সাইফুল ও বাবুকে গ্রেপ্তার করে।