প্রচারণার শেষ দিনে রাজধানীর প্রার্থীরা

>

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় শেষ হবে আগামীকাল শুক্রবার সকাল আটটায়। সে হিসাবে আজই প্রচারণার শেষ দিন। তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। রাজধানীর প্রার্থীরাও ছুটছেন ভোটারদের কাছে। ঢাকার কয়েকটি আসনের প্রার্থীর আজকের ছবি তুলে ধরা হলো। ছবিগুলো বৃহস্পতিবারের।

কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করছেন ঢাকা-১২ আসনের আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: আশরাফুল আলম
কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করছেন ঢাকা-১২ আসনের আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: আশরাফুল আলম
রায়েরবাজারে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মোস্তফা মোহসীন মন্টু। তিনি লড়ছেন ঢাকা–৭ আসনে। ছবি: দীপু মালাকার
ঢাকা–৯ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সাংসদ সাবের হোসেন চৌধুরী। নির্বাচনী প্রচারের শেষ দিনে খিলগাঁও পোস্ট অফিস এলাকায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে জনসংযোগ করেন। ছবি: আবদুস সালাম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি লড়ছেন ঢাকা-১২ আসনে। তিনি ফার্মগেট এলাকায় গণসংযোগ করছেন। ছবি: আশরাফুল আলম
নির্বাচনী প্রচারে ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি সেলিম। লালবাগ এলাকায় তাঁর গাড়িবহর। ছবি: দীপু মালাকার
মালিবাগ এলাকায় ঢাকা-৮ সংসদীয় আসনে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন। ছবি: হাসান রাজা