সংক্ষেপ

প্রচারপত্র বিতরণ

ঈদ সামনে রেখে লালমনিরহাট জেলার পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ প্রচারপত্র সাধারণ নাগরিকদের মাঝে গতকাল বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু হয়েছে। প্রচারপত্রে বলা হয়, জঙ্গি ও সন্ত্রাসীরা দেশ ও জাতির শত্রু। আপনার সন্তানের খোঁজ রাখুন, মাঝেমধ্যে তার মোবাইলের ম্যাসেজ অপশন পরীক্ষা করুন ও তার বন্ধুদের গতিবিধি খেয়াল রাখুন। ভাড়াটের জাতীয় পরিচয়পত্র ও যাবতীয় তথ্য নিয়ে ভাড়া দিন। মাদকের মরণ থাবা থেকে আপনার সন্তান তথা আগামী প্রজন্মকে রক্ষা করতে মাদক বিক্রেতা ও মাদকের লাইনম্যানের বিষয়ে থানায় তথ্য দিন। উত্ত্যক্তকারীদের ব্যাপারেও থানায় তথ্য দিন। টেলিফোন: ০৫৯১-৬১২১৬ ও মুঠোফোন: ০১৭৯৪-৮৭৫৭৮৭ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।