ছিটমহলবাসীর মানবেতর জীবনযাপনের দিকটি বিবেচনা করে তাঁদের কথা শোনার জন্য ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আকুল আবেদন জানিয়েছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
গতকাল বৃহস্পতিবার এ লক্ষ্যে কোচবিহারের জেলা প্রশাসকের দপ্তরের সামনে সমাবেশ করে সমন্বয় কমিটি। পরে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর বরাবরে লিখিত দুটি পৃথক চিঠি তুলে দেওয়া হয় কোচবিহারের জেলা প্রশাসক মোহন গান্ধীর হাতে।