প্রণোদনা প্রদান

সিলেট জেলা কৃত্রিম প্রজননকেন্দ্রের উদ্যোগে ৭৫ জন পশু খামারিকে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় নগরের মীরাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালক অচিন্ত্য কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরুল ইসলাম ও প্রকল্প পরিচালক মো. লুৎফুর রহমান খান। জেলা কৃত্রিম প্রজননকেন্দ্রের সহকারী পরিচালক সফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রকল্প পরিচালক আসাদুজ্জামান।