জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহ সদর উপজেলার চরহরিপুর গ্রামে গতকাল সোমবার এক পক্ষের হামলায় প্রতিপক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। হামলাকারীরা তাঁদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সদর উপজেলার চরহরিপুর গ্রামের আবদুল খালেক ফকির ও জালাল ডিলার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল দুপুরে জালাল ডিলারের পক্ষে শতাধিক লোক খালেক ফকিরদের বাড়িঘরে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়।