আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রতিবন্ধী ফোরামের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা হয়। আলোচনা সভায় বক্তারা শারীরিক প্রতিবন্ধী, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী, বহুমাত্রিক প্রতিবন্ধিতাসম্পন্ন শিশু ও ব্যক্তির কল্যাণে সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুস সালাম, নারীনেত্রী মাধুরী বণিক, উপজেলা প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি