সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং বহিরাগতদের অপতৎপরতার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে সুরমা মার্কেট যুব ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিলেট নগরের সুরমা পয়েন্টে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আঙ্গুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক পাশা রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন ব্যবসায়ী সৈকত দাশ গুপ্ত, রানু চন্দ্র পাল, এম দেলোয়ার হোসেন, শাহীন আহমদ, সুহেল আহমদ, শেখ আলেক হোসেইন, আদনান হোসেন, বাপ্পী বড়ুয়া প্রমুখ।