পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে গতকাল রোববার বেলা ১১টায় এ মানববন্ধন করা হয়। উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এইচ এম রায়হানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সংগঠনের পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খ ম মিরাজুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক শান্তনু হালদার, উপজেলা সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ।