প্রতিযোগিতা

রংপুরের বদরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা চলছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিল এর আয়োজক। সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলার কালুপাড়া ও লোহানীপাড়া ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক এই কুইজ প্রতিযোগিতা হয়। কাল শনিবার উপজেলার রাধানগর ও গোপীনাথপুর ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ প্রতিযোগিতা হবে। আলোর মিছিলের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই প্রতিযোগিতা হবে। এর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে ১০০ জন ও পৌরসভায় ১০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।