প্রতিহতের অঙ্গীকার

আজকের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। অন্যথায় দোকানের মালিকেরা হরতাল প্রতিহত করবেন।

গতকাল সংগঠনটির পক্ষে প্রচার সম্পাদক আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সব দোকানের মালিকেরা আজ ও পরবর্তী যেকোনো হরতালে দোকান খোলা রাখবেন। প্রতিটি মার্কেট কমিটির সদস্যকে হরতালের দিন মার্কেটে থেকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিতে বলা হয়। বিজ্ঞপ্তি।