প্রতি উপজেলায় খেলার মাঠ সংস্কারে প্রকল্প নেওয়া হয়েছে

দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য সরকার ২৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। ৪৮০টি উপজেলার অন্তত একটি করে মাঠ এ সংস্কারের আওতায় আসবে। মূলত ক্রিকেট ও ফুটবল মাঠের জন্য এ টাকা বরাদ্দ করা হবে।গতকাল মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।