বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় বিষয়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন। খবর বাসসের।বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান উপস্থিত ছিলেন।