প্রধানমন্ত্রী ইসলামের ভাবমূর্তি ক্ষণ্ন করছেন: আমিনী

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে ইসলামের ভাবমূর্তি নষ্ট করেছেন। এমনকি ইসলামের বিরোধিতাকারীদের আশ্রয়-প্রশ্রয়ও দিচ্ছেন প্রধানমন্ত্রী।গতকাল শুক্রবার জুমার নামাজের পর দলের লালবাগের কার্যালয়ে রাজধানীর কয়েকটি মসজিদের ইমাম ও খতিব তাঁর সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে এসব কথা বলেন আমিনী। এ সময় দলের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।গত বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন ও অন্যান্য গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা কখনো সহ্য করব না।’