প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সাভারের ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য চেক গ্রহণ করবেন। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল শনিবার জানান, সাভার-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সাহায্যার্থে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ অর্থ সাহায্য করতে ইচ্ছুক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে বেলা ১১টা থেকে চেক গ্রহণ করবেন।