প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাত পৌনে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী এ ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রেস্তোরাঁয় হামলার সর্বশেষ অবস্থা জাতির কাছে তুলে ধরবেন। তাঁর বক্তব্যে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ করার ডাক থাকতে পারে।