প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। চলতি বছরের ২২ থেকে ২৮ অক্টোবর এবং ৫ থেকে ১৪ নভেম্বর অথবা উভয় ক্ষেত্রে তাঁর যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি আবদুল ওয়াহ্হাব এ দায়িত্ব পালন করবেন। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির কার্যভার পালনের এ দায়িত্ব প্রদান করেন। বাসস।