চাঁদা না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক শিক্ষাসদন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন সরকারকে জুতাপেটা করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদ।
গতকাল শনিবার সকালে কসবা-নয়নপুর সড়কের বায়েক চৌমহনী এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। মানববন্ধনে বক্তারা ঘটনার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি জানান।