এ ক ন জ রে

প্রবাসীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে কবির হোসেন (২৬) নামের এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি নিজ বাড়ির জন্য একই গ্রামের হাবিবুর রহমানের বাড়ি থেকে বিদ্যুৎ-সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।