প্রশস্ত করা হচ্ছে আক্কেলপুরের দুই রেলক্রসিং

জয়পুরহাটের আক্কেলপুরের দুটি সরু রেলক্রসিংয়ের আয়তন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুটি রেলক্রসিং হলো আক্কেলপুর উপজেলা সদরের আক্কেলপুর ও উপজেলার জামালগঞ্জ। জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় ওই দুটি রেলক্রসিং প্রশস্ত করার অনুমোদন দেয়।
সূত্র জানায়, আক্কেলপুর উপজেলা সদরের আক্কেলপুর ও উপজেলার জামালগঞ্জ রেলক্রসিংটি অত্যন্ত সরু।
আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, রেলক্রসিং দুটি প্রশস্ত হলে রেলগেট এলাকায় যানজট থাকবে না।