সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ২০ নারীকে নিয়ে গতকাল মঙ্গলবার থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে ১৫ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম কার্যক্রমের উদ্বোধন করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আহমেদ উল্লাহ, ইউএনও তাহসিনা বেগম প্রমুখ।