শেরেবাংলা নগরের লেক সড়কে প্রাইভেট কারের ধাক্কায় গতকাল বুধবার রাতে ওয়াহিদুল আলম (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি বন শিল্প সংস্থার সাবেক মহাব্যবস্থাপক। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে ওয়াহিদুল আলম সংসদ ভবনের পেছনের লেক সড়কে সান্ধ্যভ্রমণে যান। একপর্যায়ে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওয়াহিদুল আলম মোহাম্মদপুরের ১২/১০ তাজমহল রোডে থাকতেন।