
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান কর্নেল (অব.) মাহতাবউদ্দিন আহমেদ (৮৩) গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাহতাবউদ্দিন আহমেদ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর জানাজা আজ শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুম খান বাহাদুর মাহবুবউদ্দিন আহমদের ছেলে মাহতাবউদ্দিন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেন। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর অধিবাসী।