ফজলুল করিমের স্মরণে নাগরিক শোকসভা ২৮ জুন

অধ্যাপক সরদার ফজলুল করিমের স্মরণে ২৮ জুন বিকেল পাঁচটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘নাগরিক শোকসভা’র আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানটি সফল করতে গতকাল সোমবার রাজধানীর মুক্তি ভবনে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে আহ্বায়ক করে ‘অধ্যাপক সরদার ফজলুল করিম নাগরিক শোকসভা কমিটি’ গঠন করা হয়েছে৷
গত ১৫ জুন সরদার ফজলুল করিম মৃত্যুবরণ করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, বদরুদ্দীন উমর, অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ, অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও অধ্যাপক সিরাজুল ইসলাম চেীধুরী প্রমূখ। বিজ্ঞপ্তি৷