ফটোজার্নালিস্ট ক্রীড়া উৎসব

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) উদ্যোগে ২৯ সেপ্টেম্বর থেকে উদ্যাপিত হবে ওয়ালটন ফটোজার্নালিস্ট ক্রীড়া উৎসব, ২০১৬। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিপিজেএ সভাপতি এ কে এম মহসিন। এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হলরুমে দাবা ও ক্যারম প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়া উৎসব উদ্বোধন হবে। ক্যারম একক ও দ্বৈত, দাবা, ১০০ মিটার দৌড় ও ১০০ সাঁতারের ইভেন্ট আয়োজন করা হয়েছে। ১ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ১১টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ও স্টেডিয়াম-সংলগ্ন পুলে সাঁতার ও দৌড় প্রতিযোগিতা হবে। ৩ অক্টোবর বেলা তিনটায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হলরুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
বিজ্ঞপ্তি