ফতুল্লায় দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের সিপাহী পাড়া এলাকায় দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ছুরিকাঘাতে দুই ভাইসহ চারজন আহত হয়েছেন। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।ছুরিকাঘাতে আহত সৈয়দ সোবহান জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ২০-২৫ জনের ডাকাতদল দুই ভাগে বিভক্ত হয়ে একটি দল তাঁর বাড়িতে এবং অপর একটি দল প্রতিবেশী সিরাজুল সিপাহীর বাড়িতে ঢোকে।