ফরিদপুরে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানববন্ধন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন নীতিমালা সহজীকরণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকেরা অংশ নেন। এ সময় সরকার কর্তৃক ঘোষিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন নীতিমালার ১১টি ধারার ব্যাপারে ঐক্য পরিষদের বক্তব্য তুলে ধরেন ঐক্য পরিষদের জেলা সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নুরুল হাবিব ও শিক্ষাবিষয়ক সচিব মনিরুজ্জামান।