ফরিদপুর মুক্ত দিবস পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে সদরের কৃষ্ণনগর ইউনিয়নের বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ছয় কিলোমিটারের এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন জয়োল্লাস। দৌড়ে ৩২ জন প্রতিযোগী অংশ নেন। এতে জিহাদ শেখ প্রথম, রিজু মিয়া দ্বিতীয় ও মো. হাবিব তৃতীয় হন।