
জলিল-আম্বিয়া সহায়তা কেন্দ্রের উদ্যোগে এবং নাভানা গ্রুপের কিছুটা আর্থিক সহযোগিতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুটি পোর্টেবল ভেন্টিলেটর দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ খবিরুল ইসলামের কাছে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জলিল-আম্বিয়া সহায়তা কেন্দ্রের চেয়ারম্যান ওয়াহিদ মিলটন, কবি মাজেদুল হক, সাংবাদিক সোহাগ জামান, এম আজিজুল হকসহ ফরিদপুর মেডিকেল কলেজের কর্মকর্তাগণ।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, ‘দেশে করোনার সংকটময় অবস্থায় জলিল-আম্বিয়া সহায়তা কেন্দ্রের উদ্যোগে যে মানবিক সহায়তা দান করা হয়েছে তা প্রশংসনীয়। দেশের প্রতিটি মানুষের উচিত, এভাবে মানুষের পাশে এসে দাঁড়ানো। আর তাহলেই আমরা সহজেই করোনার সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে পারব।’