ঢাকা ফাঁকা

পরিবার পরিজন নিয়ে রাজধানী ছেড়েছে বিপুলসংখ্যক মানুষ। আজও অনেকে যাচ্ছে নাড়ির টানে। এতে রাজপথে সেই চিরচেনা যানজট নেই, নেই মানুষের কোলাহল বা হকারদের হাঁকডাক। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গণপরিবহনের সংখ্যা একেবারেই কমে গেছে। কমে গেছে রিকশার সংখ্যাও। ছবিগুলো আজ মঙ্গলবার রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, আরামবাগ, খিলগাঁও, রাজারবাগ ও মগবাজার থেকে তোলা।

বেলা ১১টায় মতিঝিলের বলাকা মোড়।
বেলা ১১টায় মতিঝিলের বলাকা মোড়।
ব্যস্ততম ব্যবসায়িক এলাকা শাপলা চত্বরেও নেই চাপ।
আরামবাগ এলাকায় দুপুর ১২টার চিত্র এটি।
দুপুরে সাড়ে ১২টায় খিলগাঁও উড়ালসড়কের চিত্র।
রাজারবাগ এলাকায় বেলা একটার চিত্র।
মগবাজার উড়ালসড়ক থেকে তোলা।