কুমিল্লার বরুড়া উপজেলা আইজিপি কাপ আন্তউপজেলা (অনূর্ধ্ব ২১) যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। গতকাল রোববার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত খেলায় তিতাস উপজেলাকে হারিয়ে বরুড়া ফাইনালে ওঠে। এ সময় জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ও আবদুল্লাহ আল মামুন এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক খেলা উপভোগ করেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও কুমিল্লা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতা হচ্ছে। ফাইনালে বরুড়া ও মেঘনা উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করবে। এর দিনক্ষণ ঠিক হয়নি।