বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত কেন্দ্রীয় কমিটি বিদ্যমান থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণায় ফার্মাসিস্টদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার অ্যাসোসিয়েশনের এক সভায় এ আহ্বান জানানো হয়। সভায় এ ধরনের তফসিল ঘোষণার নিন্দা জানিয়ে বলা হয়, গঠনতন্ত্র লঙ্ঘন করে এ তফসিল ঘোষণা করেছেন এ কে এম শাহাদাত হোসেন। এ তফসিল অবৈধ। সভায় সভাপতিত্ব করেন খান মো. এহসাক। বক্তব্য দেন সৈয়দ মো. আসাদ উল্লাহ, এ এফ এম এনামুল হক, ফোরকান আকন, একরাম আলী, মফিজুল হক পাটোয়ারী, গাজী সাইফুল ইসলাম, সিকদার জসিমউদ্দীন, মজিবুর রহমান, আহসানুর রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।