কুমিল্লার বুড়িচং উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট ও চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধের দ্বিতীয় দিনে বুড়িচং এলাকায় রেললাইনের ফিস প্লেট খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
বুড়িচং রেল স্টেশনের সহকারী মাস্টার প্রথম আলো ডটকমকে জানান, বুড়িচং উপজেলার শশীদল-রাজাপুরের মাঝামাঝি এলাকায় আসার পর রাত পৌনে আটটার দিকে ইঞ্জিনসহ ট্রেনে চারটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী দল আসছে বলেও তিনি জানান।