ফরিদপুরে খন্দকার মোশাররফ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়ন একাদশ। গতকাল শুক্রবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় সদরের মাচ্চর ইউনিয়ন একাদশ সদরের অম্বিকাপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে।
ফরিদপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শহরের শেখ জামাল স্টেডিয়ামে। ফরিদপুর সদরের ১১টি ইউনিয়নের ১১টি দল এ খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।